পবিত্র মাহে রমজানের বরকত ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিনোভা কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বার নিয়ে এসেছে বিশেষ সুযোগ। বরিশালের গৌরনদী উপজেলা ও তার আশেপাশের উপজেলার পাঁচশ' পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে 'ফ্যামিলি হেলথ কার্ড' সম্পূর্ণ বিনামূল্যে (যার নিয়মিত মূল্য ছয়শ' টাকা)। এই কার্ডের বিশেষ সুবিধাসমূহের মধ্যে রয়েছে-ফ্রি ডাক্তার ভিজিট: কার্ডধারী ব্যক্তি এবং তার পরিবারের সকল সদস্য সপ্তাহে পাঁচদিন আউটডোর ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন কোনো ভিজিট ছাড়াই। পরীক্ষায় বিশেষ ছাড়-সকল প্রকার রক্ত পরীক্ষায় (ইষড়ড়ফ ঞবংঃং) পাবেন ২৫% ফ্ল্যাট ডিসকাউন্ট। মেয়াদ-কার্ডটি সংগ্রহের পর থেকে টানা এক বছর কার্যকর থাকবে। অফারের বিস্তারিত-প্রথম ৫০০টি পরিবারকে (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে)। সময়সীমা: অফারটি চলবে মাত্র ১ সপ্তাহ, ২০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
কারা পাবেন: গৌরনদী ও পার্শ্ববর্তী উপজেলার স্থায়ী বাসিন্দা ও সাধারণ পরিবারসমূহ। তাই আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মেডিনোভা কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বার কর্তৃপক্ষ যোগাযোগ করে কার্ডটি সংগ্রহের জন্য আহবান করেছেন।
ঠিকানা-মেডিনোভা কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বার, আশোকাঠী টাওয়ার রোড, আশোকাঠী স্ট্যান্ডের দক্ষিণ পাশে, গৌরনদী, বরিশাল। প্রয়োজনে : ০১৭১১-৬৫৪০৪৩ / ০১৯১১-৬৫৪০৪৩ / ০১৫১১-৬৫৪০৪৩।