বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল কোতোয়ালী থানা শাখার উদ্যোগে দুই শতাধিক ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নগরীর একটি কনভেনশন হলে আলোচনা সভা শেষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি মাস্টার মিজানুর রহমান। ফেডারেশনের কোতোয়ালী থানার সভাপতি মাহমুদুল হাসান কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেক্রেটারি সেলিম হাওলাদার, সহ-সভাপতি আবু জাফর, শিক্ষাবিদ নজরুল ইসলাম প্রমুখ।