বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ) পবিত্র মাহে রমজানের শুরুতেই তার নির্বাচনী এলাকার কচুয়ায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ বিকেলে কচুয়া বাজারের প্রধান প্রধান সড়কে সাধারণ ব্যবসায়ী, পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের সাথে তিনি সরাসরি সাক্ষাৎ করেন ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংসদ সদস্যের সাথে ছিলেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ মোহাম্মদ ইউনুস, খেলাফত মজলিসের আমির মাওলানা আমিরুল আলম সিদ্দিকী, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় নেতা শেখ মো. এনামুল কবির, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোস্তাজাবুল হক, শাহীকুল হাদিস আমিরুল ইসলাম সিদ্দিকী, জেলা জামায়াত নেতা মাস্টার আমিনুল ইসলাম, মো: জাহিদুল ইসলাম, শাকিল আহম্মদ সহ বাগেরহাট জেলা ও উপজেলা পর্যায়ের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।