দৌলতপুরে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:১৭ পিএম
দৌলতপুরে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের সূচনায় রাত বারোটা এক মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এরপর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান,উপজেলা বিএনপি'র পক্ষে আলহাজ্ব বিল্লাল হোসেন, মোঃশেরআলী সবুজ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দৌলতপুর প্রেসক্লাব,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহিদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন, এনজিও এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এক মিনিট নীরবতা পালন পরে বিশেষ মোনাজাত করা হয়। এরপর বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে  উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস, থানার অফিসার ইনচার্জমোঃআরিফুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুস্বাগত বিশ্বাস, দৌলতপুর  গার্লস কলেজের অধ্যক্ষ মোঃরেজাউল করিম, সাংবাদিক মোঃসাইফুল ইসলাম (শাহীন), এপি মোঃসোহেল রানা। আজিজ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে