দৌলতপুরে পান্না বেগমের পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৪১ পিএম
দৌলতপুরে পান্না বেগমের পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক

কুষ্টিয়ার  দৌলতপুরে দীর্ঘ ছয় মাস ধরে হার্টের সমস্যায় ভুগছেন পান্না বেগম। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে তার অপারেশন থেমে ছিল। বিষয়টি সম্প্রতি কয়েকটি গনমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রচারিত হওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে কুষ্টিয়ার মানবিক জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন শনিবার দুপুরে নিজেই কুষ্টিয়া থেকে এসে পান্না বেগমের বাড়িতে গিয়ে তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন এবং তাৎক্ষণিক ভাবে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন ও পরবর্তীতে আরো তার চিকিৎসাতে আর্থিক সহায়তার কথা উল্লেখ করেন। এ সময় সঙ্গে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস এবং প্রাগপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল,  এছাড়া উপস্থিত ছিলেন দৌলতপুর  ডিপিসি'র সভাপতি আব্দুল আলিম সাচ্চু।স্থানীয় সাংবাদিকরাও এসময় ছিলেন উপস্থিত। ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে