জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদানের বিরুদ্ধে ক্যাবরে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৫৫ পিএম
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদানের বিরুদ্ধে ক্যাবরে মানববন্ধন

রোববার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব সম্মুখে আয়োজিত মানববন্ধনে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভুঁইয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে বাধা প্রদানের প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের সকল ভোক্তার অধিকার রক্ষায় জনাব জব্বার মন্ডল দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। কিন্তু ঢাকার চকবাজারের মৌলভী বাজারস্থ ব্যবসায়ীক সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভূট্টো সরকারি কার্যক্রমে অনৈতিকভাবে বাধা প্রদান করেন। তার ব্যাপারে এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় জনগণ ক্ষুব্ধ । আমরা ক্যাবের পক্ষ থেকে সারাদেশে জেলা শহরে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি  মানববন্ধন শেষে বাণিজ্য,শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরবার স্মারকলিপি প্রদান করা হবে। উক্ত মানববন্ধনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স তার বক্তৃতায় বলেন, নব নির্বাচিত সরকারের নিকট ব্যবসায়ী মাফিয়াদের দৌরাত্ম্য ও মব সন্ত্রাস বন্ধ করতে হবে। বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। ক্যাবের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল সামছ্ এ খান (অব:) বলেন, দেশের ১৮ কোটি জনগণ সকলেই ভোক্তা, ব্যবসায়ীরাও ভোক্তারই একটি অংশ। নতুন সরকারের কাছে তিনি বাজার নিয়ন্ত্রণের দাবি জানান। ক্যাবের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জনাব শওকত আলী খান সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাজার তদারকিতে যারা বাধা প্রদান করেছে তাদের ব্যাবসায়িক লাইসেন্স বাতিল করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশ নাগরিক সমাজের আহ্বায়ক জনাব মহিউদ্দিন আহমেদ দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, একজন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে যেভাবে মব সৃষ্টি করে অগ্রাহ্য করা হয়েছে তাতে সাধারণ ভোক্তাদের কি পরিস্থিতি হবে তা বিবেচ্য বিষয়। নতুন সরকারের প্রতি বাজার নিয়ন্ত্রণ করার আহ্বান জানান।


আপনার জেলার সংবাদ পড়তে