কালিয়াকৈরে মৎস খামার থেকে যুবকের লাশ উদ্ধার

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর
| আপডেট: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩১ পিএম | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০০ পিএম
কালিয়াকৈরে মৎস খামার থেকে যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি মৎস্য খামার থেকে রোববার সকালে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের জালাল উদ্দিনের একটি মৎস্য খামারে সকালে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনাস্থলে পৌঁছে খামার থেকে লাশটি উদ্ধার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে