সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকোমল অভয়ারণ্যে (নিষিদ্ধ) এলাকায় মাছ শিকারের অভিযোগে ১৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। রবিবার ( ২২ ফেব্রয়ারি) বিকাল ৪ টার দিকে বঙ্গবন্ধুর চর নিষিদ্ধ এলাকা হতে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি একই স্থান হতে ৮ জেলেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে ২৩ ফেব্রুয়ারি সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।