কয়রায় জলবায়ু ফোরামের কমিটি গঠন, রাসেল সভাপতি ফরহাদ সম্পাদক

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম
কয়রায় জলবায়ু ফোরামের কমিটি গঠন, রাসেল সভাপতি ফরহাদ সম্পাদক

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কয়রা উপজেলা জলবায়ু ফোরামের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি)  বেলা ১১ টায় উপজেলার লিডার্সের প্রকল্পে অফিসে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের রাইস প্রকল্পের  এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সেচ্ছ্বাসেবক মোঃ রাসেল আহম্মেদ কে সভাপতি ও দৈনিক কালবেলার কয়রা প্রতিনিধি সাংবাদিক ফরহাদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠন ঘোষনা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি খাদিজা সুলতানা সাথী, কোষাধ্যক্ষ নিরপদ মুন্ডা, সহ সাধারণ সম্পাদক স্বপ্না মন্ডল,সাংগঠনিক সম্পাদক রমেশ মন্ডল, সদস্য দুঃখেরাম মন্ডল, আশিকুজ্জামান, সৌমেন মুন্ডা,সুচিত্রা মন্ডল,অর্চনা, মাহফুজা খানম,আঃ মান্নান, কামাল হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে