আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি ও সিএসওবৃন্দের অংশ গ্রহনে উপজেলা লেভেল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উত্তরণ ও আশাশুনি উপজেলা পানি কমিটির আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। উপজেলা পানি কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও উত্তরণ কর্মকর্তা দীলিপ কুমার সানার সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীক, কমিটির সেক্রেটারী ইয়াহিয়া ইকবাল, সহ সভাপতি জি এম মুজিবুর রহমান, সহ সভাপতি আমির হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক কামরুন নাহার রিনা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ডাঃ মর্জিনা বেগম বেবী, সোমাইয়া খাতুন প্রমুখ। সভায় টিআরএম বাস্তবায়নের দাবীতে ইউএনও সাইদুজ্জামান হিমুর কাছে স্মারক লিপি প্রদান করা হয়।