সোনারগাঁয়ে

ভূমি সন্ত্রাসীদের হাত থেকে কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:২৮ পিএম
ভূমি সন্ত্রাসীদের হাত থেকে কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ের সাদিপুরের কাজহরদী বানিয়াবাড়ি এলাকায় গত সোমবার বিকেলে ভূমি সন্ত্রাসীদের হাত থেকে কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয় জমির মালিক ও কৃষকরা এ মানববন্ধনের আয়োজন করে। জানা যায়, ভূমি দস্যুরা পাশের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় একাধিক ইটভাটার মাটির চাহিদা মেটাতে একটি প্রভাবশালী চক্রের সহোযগিতায় রাতের আঁধারে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে নিয়ে যায়। এতে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পার্শ্ববর্তী জমির পাড় ভেঙে অন্যান্য কৃষকদের জমিরচ ব্যাপক ক্ষতি হচ্ছে। কিছু জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে নেওয়া হলেও অনেক সময় পার্শবর্তি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়া হয়। মাটি সন্ত্রাসীদের জমির মাটি কাটতে বাঁধা দেয়ায় সন্ত্রাসীরা সম্প্রতি ওই এলাকার জমির মালিকদের উপর হামলা চালায়। মানববন্ধনে আহত জমির মালিক সাদ্দাম হোসেন বলেন, প্রতিদিন আমাদের এলাকায় হানিফ, মহসিন, শাহজাহান ও শাহনুর, জাহাঙ্গীর, রাজুর নেতৃত্বে ভূমি সন্ত্রাসীরা আমাদের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলে তারা আমরাদের উপর অতর্কিত হামলা চালায়। ভূমি দস্যুরা যাতে মাটি কেটে ফসলী জমি নষ্ট করতে না পারে প্রশাসনের নিকট দাবী জানাই এবং জমির মালিক ও কৃষকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানাই। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে