দাকোপে নবোদয়’র এডভোকেসি সভা

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৬ পিএম
দাকোপে নবোদয়’র এডভোকেসি সভা

খুলনার দাকোপে জলবায়ু সহনশীল সমাজ গড়তে জেলা পর্যায়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী এনজিও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট‘র নবোদয় প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দাকোপ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু। জাগো ফাউন্ডেশনের সহকারি ম্যানেজার আসিফ মাহমুদের সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অডিনেটর শামসুন্নাহারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা খাতুন, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আব্দুর রহিম শিকদার, কৃষক লিটু আলী শেখ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে