বরগুনা -১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর সঙ্গে তালতলী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে তালতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সংসদ সদস্যকে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সেবক মন্ডল, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। এর আগে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শুনেছেন অভিযোগ ও প্রত্যাশার কথা। স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে জনবল সংকট, পর্যাপ্ত শয্যার অভাব, চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতার কথা শুনে আশ্বস্ত করেছেন।