কচুয়ায় কৃষি অফিসের আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) :
| আপডেট: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫৮ পিএম | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫৮ পিএম
কচুয়ায় কৃষি অফিসের আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের মধ্যে  কৃষি অফিসের একটি পুরাতন ভবনে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নিরাপত্তা কর্মীদের মাধ্যমে জানা যায় যে, আনুমানিক গভীর রাত আড়াই টার দিকে পুরাতন ভবনটির নিচতলায় হঠাৎ আগুনের শিখা দেখতে পায় উপজেলার নিরাপত্তা কর্মীরা। তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন বড় ধরনের রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ভবনের কিছু পুরাতন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও মোট ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি। কচুয়া ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, উপজেলা কৃষি অফিসে অগ্নিকান্ডের ঘটনা শুনে তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে