দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৪৩ পিএম
দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য

দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে কৃতিত্ব অর্জন করেছে। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফলে অসাধারন ভাল রেজাল্টে মোট ৯ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কামটা গ্রামের জয়ন্ত মন্ডলের পুত্র উজান মণ্ডল, কামটা গ্রামের বিষ্ণু পালের পুত্র গোপাল পাল ও চন্ডিপুরের মুকুল হোসেনের ছেলে তৌসিফ ইকবাল। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে দেবহাটা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের কন্যা ফাতিমা রহমান, দেবহাটার বিআরডিবির কর্মকর্তা মাসুদ পারভেজের কন্যা নুসরাত জাহান, বসন্তপুরের গৌরাঙ্গ সরকারের কন্যা সৃজা সরকার, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আলীর পুত্র তানিম রেজা, নারিকেলী গ্রামের গৌতম মন্ডল এর পুত্র সিনচন মন্ডল এবং মাঘরী নাদিরার কন্যা(পিতা-মৃত রোকনুজ্জামান, নলতা) জাকিয়াতুল ফেরদৌস। দেবহাটার এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটির সাফল্যে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, উপজেলা সদরের ঐতিহ্যবাহী সরকারী এই হাইস্কুলটি শতবছরের অধিক সময় ধরে এই অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশুনাসহ সার্বিক দিক দিয়ে নিরপরাধ আশ্রয়স্থল। এই বিদ্যালয়টির বহু ছাত্র দেশ ও দেশের বাইরে উচ্চ পদে কর্মরত থেকে দেশের সম্মান ও মর্যাদা রক্ষা করে চলেছেন। সেই ধারাবাহিকতায় এই জুনিয়র বৃত্তি পরীক্ষার সাফল্যে শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষকবৃন্দও আনন্দিত।

আপনার জেলার সংবাদ পড়তে