বড়দলে ভিজিএফ এর তালিকা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৯ পিএম
বড়দলে ভিজিএফ এর তালিকা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ভিজিএফ এর তালিকা প্রস্তুতের উদ্যোগকে ভিন্নখাতে প্রবাহের মাধ্যমে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। 

বড়দল ইউপির ২নং ওয়ার্ড (জামালনগর, কেয়ারগাতি ও ডুমুরপোতা) এর মেম্বর কে এম রকিবুজ্জামান জানান, বড়দল ইউনিয়নে ১৮১২টি ভিজিএফ কার্ডে ঈদ উল ফিতরের চাল দেয়া হবে। আমার ওয়ার্ডে ২৫৪টি কার্ড বরাদ্দ পেয়েছে। ইউপি প্রশাসক সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাল ভিজিএফ এর ভাগ বন্টনের তালিকা সম্পন্ন করতে ম্যাসেজ পাঠিয়েছেন। সে অনুযায়ী যোগ্যদের তালিকা করতে ভোটার আইডি ও মোবাইল নম্বর সংগ্রহ করতে মৌখিক ভাবে মানুষদেরকে জানান হয়। আগ্রহীরা আইডি কার্ডের ফটোকপি করতে যাওয়ায় তাদেরকে ভুলবুঝিয়ে ফ্যামিলি কার্ড দেয়ার (ফ্যামিলি কার্ডের ব্যাপারে সরকারি নির্দেশনা না থাকলেও) কথা বলে ছবি, কার্ড নেয়া হচ্ছে বলে ষড়যন্ত্রমূলক অপপ্রচার করা হয়। তাদের অপপ্রচারে কান না দিয়ে যোগ্য ব্যক্তিদের ভিজিএফ এর তালিকা ভুক্তির জন্য যোগাযোগ করতে তিনি অনুরোধ জানান। তিনি আরও বলেন, ইউএনও মহোদয় ভিজিএফ এর তালিকাভুক্তির জন্য মাইকিং করতে বলেছেন, আমি বুধবার থেকে মাইকিং এর ব্যবস্থা করেছি।

আপনার জেলার সংবাদ পড়তে