লক্ষ্ণীপুর আইনজীবী সমিতি নির্বাচন

সভাপতিসম্পাদকসহ ৬ পদে বিএনপির জয়,জামায়াতের ভরাডুবি

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৮ পিএম
সভাপতিসম্পাদকসহ ৬ পদে বিএনপির জয়,জামায়াতের ভরাডুবি

লক্ষ্ণীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৬টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী না দিলেও আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা স্বতন্ত্র হিসেবে অংশ নিয়ে ৮টি পদে বিজয়ী হয়েছেন। এছাড়া একটি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এ নির্বাচনে জামায়াত কোনো পদেই জয় পায়নি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনাররা।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি) এবং সাধারণ সম্পাদক পদে মো. রফিক উল্লাহ (বিএনপি) পুনরায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি আবদুল মজিদ চৌধুরী (বিএনপি), আবুল খায়ের (আওয়ামী আইনজীবী পরিষদ),সহ-সম্পাদক ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি), চাঁদমনি মোহন (আওয়ামী আইনজীবী পরিষদ), পাঠাগার সম্পাদক মোশারফ হোসাইন (বিএনপি),সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন (আওয়ামী আইনজীবী পরিষদ), অডিট সম্পাদক রাকিবুল হাসান অপু (আওয়ামী আইনজীবী পরিষদ), সদস্য আজহার উদ্দিন রকি (আওয়ামী আইনজীবী পরিষদ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ (আওয়ামী আইনজীবী পরিষদ), মো. ইউসুফ মানিক (আওয়ামী আইনজীবী পরিষদ), আবদুল্লাহ আল নোমান (আওয়ামী আইনজীবী পরিষদ) ও জাফর আহমেদ (বিএনপি)।

 আইনজীবী সমিতি সূত্রে জানা যায়,উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২০২৬-২০২৭ মেয়াদের এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে বিএনপি ও জামায়াত প্যানেল ঘোষণা করলেও আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী আইনজীবী পরিষদ দলীয়ভাবে কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করেনি। তবে সংগঠনটির সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন একেএম হুমায়ুন কবির, মনির হোসাইন ও আতিক উল্লাহ।

আপনার জেলার সংবাদ পড়তে