বাবুগঞ্জে শিশু বিষয়ক কর্মশালা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫২ পিএম
বাবুগঞ্জে শিশু বিষয়ক কর্মশালা

বরিশালের বাবুগঞ্জে শিশুদের জন্য শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

হেলেন কেলার ইন্টারন্যাশনাল-এর ঞৎধহংভড়ৎসরহম খরাবং ঞযৎড়ঁময ঘঁঃৎরঃরড়হ প্রকল্পের উদ্যোগে ও ঈঘজঝ আয়োজিত এ কর্মশালাটি বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. কে. এম. মনিরুল ইসলাম। কর্মশালার সার্বিক কার্যক্রম, উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের বাবুগঞ্জ উপজেলা পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন।

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আক্তার নাদিরা পারভীন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. মো. মাহফুজ আলম, দেহেরগতি ইউনিয়ন পরিষদের সচিব আবুল বাশার, পরিকল্পনা পরিদর্শক এ. কে. আজাদ এবং মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।  

কর্মশালায় বক্তারা বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই। জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মাতৃদুগ্ধ পান করানো নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে