সাংবাদিক কন্যা সায়মা ইসলামের বৃত্তি লাভ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:১০ এএম
সাংবাদিক কন্যা সায়মা ইসলামের বৃত্তি লাভ

জুনিয়ার স্কুল সার্টিফিকেট (অস্টম শ্রেনী) পরীক্ষায় বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধা বৃত্তি লাভ করেছে সাংবাদিক সাইফুল ইসলামের কন্যা সায়মা ইসলাম। জানা গেছে, সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর বরিশাল জেলা উত্তর শাখার সদস্য সাইফুল ইসলাম ও উদ্যোক্তা সামিয়া ইসলামের জেষ্ঠ কন্যা সায়মা ইসলাম। মেধাবী সায়মা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের বঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। এ জন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে। সাংবাদিক কন্যা সায়মা ইসলামের সাফল্যে তাকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরাসহ বিএমএসএফ'র বরিশাল জেলা উত্তর শাখার নেতৃবৃন্দরা।

আপনার জেলার সংবাদ পড়তে