বরিশালে দুঃসংবাদ পেল বিএনপির নেতা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:১২ এএম
বরিশালে দুঃসংবাদ পেল বিএনপির নেতা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ সংহতি পরিপন্থী নানা আচরণের কারনে বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন মেননের দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা। এর আগে একইদিন অপর একটি প্রেসবিজ্ঞপ্তিতে একই অভিযোগে উল্লেখিত সভাপতি ও সাধারণ সম্পাদক ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মিরাজকে বহিস্কার করেছেন। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেহেদী হাসান মিরাজকে প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পদ থেকে তাকে বহিস্কার করা হয়। এছাড়াও বহিস্কারাদেশ পত্রে বহিস্কৃত মিরাজের কোন অপকর্মের দায়ভার বিএনপি নেবে না এবং দলের নেতাকর্মীদের তার সাথে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন মেনন জানিয়েছেন, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন। এ সংক্রান্ত কোন কাগজ এখনও তিনি হাতে পাননি।

আপনার জেলার সংবাদ পড়তে