বরগুনার আমতলীতে এক সাংবাদিককে সংবাদ সংগ্রহ করার সময়ে মারধর করার অভিযোগ উঠেছে আমতলী পৌরসভার শ্রমিক দলের সভাপতি মিল্টন হাওলাদারের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই সাংবাদিক আমতলী প্রেসক্লাবের সহ-সম্পাদক, দৈনিক খবর পত্র পত্রিকায় কাজ করেন। আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরে দুপুর দুইটার দিকে আমতলী থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘটনাস্থল ও অভিযোগ সুত্রে জানা যায়, আমতলী পৌর শহরের সিনেমা হল সংলগ্ন কাপড় ব্যবসায়ী জাহিদ সিকদারের দোকানে মিল্টন হাওলাদারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কাপড় ব্যবসায়ী জাহিদের উপর হামলা চালায় পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন হাওলাদার ও তার লোকজন। সংবাদ সংগ্রহের ব্যবহৃত মোবাইল ফোনে ছবি ধারন করতে গেলে শ্রমিক দলের সভাপতি মিল্টন হাওলাদার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি দেয়। ও প্রান নাশের হুমকি দেয়। পরে চিৎকার করলে আশপাশের লোকজন এসে ভুক্তভোগী সাংবাদিককে রক্ষা করে। এ ঘটনায় আমতলী বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা নিন্দা এবং দোষীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়। আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদ, আমতলী প্রেস ক্লাব, আমতলী উপজেলা প্রেসক্লাব, আমতলী রিপোর্টাস ক্লাব, আমতলী মফস্বল সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির উদ্দীন মোল্লা বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।