বরিশালে আইনজীবীদের আদালত বর্জন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৮ পিএম
বরিশালে আইনজীবীদের আদালত বর্জন

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এসএম সাদিকুর রহমান লিংকনকে মিথ্যা মামলায় বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ তুলে তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ আইনজীবীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে আদালত বর্জন করে অনুষ্ঠিত বিক্ষোভে সাধারণ আইনজীবীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ বক্তারা দাবি করেন, সমিতির সভাপতি অ্যাডভোকেট এসএম সাদিকুর রহমান লিংকনকে পরিকল্পিতভাবে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এবং বেআইনিভাবে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ক্তারা আরও বলেন, তার জামিনের বিষয়ে সংশ্লিষ্ট বিচারিক প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট বিচারকদের অপসারণ এবং বিচারাঙ্গনে ঘুষ বাণিজ্য বন্ধের দাবি জানিয়ে বক্তারা আইনজীবী নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন। একইসাথে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনজীবীরা সকল আদালত বর্জন কর্মসূচি পালন করবেন বলেও ঘোষণা দিয়েছেন।   

আপনার জেলার সংবাদ পড়তে