অভৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের দক্ষিণ শৈলদাহ গ্রামের সাহেব সরদারের ছেলে নুরুন্নবী সরদার (৩২) কে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র অপরাধির স্বীকারোক্তি মতে সরেজমিনে উক্ত জরিমানার অর্থ আদায় করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র স্থানীয় সাংবাদিকদের বলেন, জরিমানা আদায় পুর্ববর্তী অপরাধী নুরুন্নবী সরদারকে বালু উত্তোলন সম্পার্কিত আইন, অপরাধের ধরনসহ বিস্তারিত বিষয় অবগত করা হয়। এরপর উক্ত অপরাধের সাথে কোন ব্যক্তি জড়িত হলে জেল-জরিমানার হাত থেকে মাফ পাওয়া যাবেনা বলেও তাদের কঠোর হুশিয়ারি উচ্চরন করেন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।