কেশবপুরের মধ্যকুল গ্রামে সাবেক মেম্বর আতাউর রহমানের গোয়ালে আগুন লেগে দুই গরুর মৃত্যু হয়েছে। আতাউর রহমান জানান বুধবার গভীর রাতে গোয়ালে আগুন লেগে যায় তাদের উদ্ধার করার চেষ্টা করলেও তারা মৃত্যুবরণ করে। আগুনের সুত্রপাত নিয়ে তিনি কিছু ধারণা করতে পারেন নি। ক্ষতির পরিমাণ প্রায় আাড়াই লাখ টাকা বলে জানা গেছে। কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা নিজে এলাকায় যান এবং পরিবারটিকে শান্তনা দেন।