আশাশুনি উপজেলার নতুন ৩টি কমিউনিটির জন্য ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রনয়ন এবং বিদ্যমান পরিকল্পনাগুলোর পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ওঈজউঈঠ-ওওও) প্রকল্প এর আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছার দীপু। ইএসডিও-আইসিআরডিসিভি-৩ প্রজেক্ট অফিসার মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় সকল ইউপি সদস্য, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউডিএমসি শিক্ষক প্রতিনিধি এবং বিল বকচর, বিল থানাঘাটা ও রাধারআটি গ্রামের প্রতিনিধিসহ প্রায় ৩৫ জন অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু বলেন, ইএসডিও কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমসমূহ অত্যন্ত প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন উদ্যোগ সম্প্রসারণের আহ্বান জানান। কর্মশালায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর প্রতিনিধি এস.এম মনোয়ার হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর-হিউম্যানিটারিয়ান এবং ইএসডিও-আইসিআরডিসিভি-৩ প্রকল্পের প্রতিনিধি প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, কমিউনিটি ফ্যাসিলিটেটর প্রদীপ মহন্ত ও মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বুধবার প্রতাপ নগর ইউনিয়নে একই বিষয়ে কর্মশালায় প্রজেক্ট ম্যানেজার জানান, চলতি বছর প্রকল্পের সহায়তায় গ্রামসমুহের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিকরণে ৭ টি রাস্তা সংস্কার, ২০ টি টয়লেট, ২০ টি বৃষ্টির পানি সংরক্ষণ সিস্টেম স্থাপন, ২৫০ টি অতি দরিদ্র পরিবারকে আয় ও জীবনযাত্রা উন্নয়নে সহায়তা, সাইক্লোন শেল্টার এর ওয়াশ সুবিধা সংস্কার, বাজার ওয়াশ সুবিধা সংস্কার ও অচল পানির প্লান্ট মেরামতসহ বেশ কিছু কাজ করা হবে।