বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, অতঃপর শ্রীঘরে

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৮ এএম
বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, অতঃপর শ্রীঘরে

বিয়ের প্রলোভনে দুই সন্তানের জননী বন্ধুর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ধারণসহ হুমকি দেওয়ার মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের এক কর্মকর্তা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার একটি দল তাকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম উজ্জ্বল (৪০) বরিশাল সদর উপজেলার রায়পুরা এলাকার বাসিন্দা মো. শাহজাহান খানের ছেলে। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের কর ধার্য শাখার এ্যাসেসর পদে কর্মরত রয়েছেন। এর আগে উজ্জ্বল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সচিব পদে ছিলেন। কাউনিয়ার থানার জিআরও এসআই শফিকুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার আসামি হিসেবে শহিদুল ইসলাম উজ্জলকে বৃহস্পতিবার শেষকার্যদিবসে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানান, তার বিরুদ্ধে বৃহস্পতিবার কাউনিয়া থানায় এক নারী মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি হিসেবে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানার পুলিশ। মামলার বরাতে তিনি বলেন, বাদি দুই সন্তানের জননী উজ্জ্বলের বন্ধুর স্ত্রী। তার সাথে পরিচয়ের সুবাদে তাদের সাথে ফোনে কথা হতো। একপর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হলে তাকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক করে। সর্বশেষ গত ৩০ জানুয়ারি নগরীর কাউনিয়া প্রধান গলিতে নারীর ভাড়াটিয়া বাসায় গিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে তা কৌশলে ভিডিও ধারণ করে। পরে বিয়ের প্রস্তাব দিলে তাকে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে