কুয়াকাটায় অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০০ পিএম
কুয়াকাটায় অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় আগুনে  ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে । এসময় আরও ৩ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ছয়টায় দিকে কুয়াকাটা চৌরাস্তা সংলগ্ন বেড়িবাঁধে বাইরে সীকুইন হোটেল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিকায় দুইটি খাবার হোটেল, দুইটি কাপড়ের দোকান, একটি মুদি মনোহরী দোকান, একটি ঝিনুকের দোকান, একটি জেনারেটরের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে প্রায় ৩০ লাখ  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।  কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ আবুল হোসেন বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর সকাল আটটার দিকে ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা করে দেখা হবে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে