সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ১ জেলে আটক

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৪ পিএম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ১ জেলে আটক

সুন্দরবনের হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আনারুল গাজী (৪৫) নামের ১ জেলেকে আটক করেছে। সে কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের ইমান আলী গাজীর পুত্র। এ সময় তার নিকট হতে ২ বোতল ভারতীয় অবৈধ কীটনাশক, ১ টি নৌকা, ১৫ কেজি চিংড়ি মাছ সহ নিষিদ্ধ ভেশাল জাল উদ্ধার করা হয়। জানা গেছে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে সুন্দরবনের বচনখালী খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলে আনারুলকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে