বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফুলতলা উপজেলা শাখার আয়োজনে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যয় ফুলতলা আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফুলতলা উপজেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলার আমীর মাওলানা এমরান হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাওসুল আযম হাদী ও খুলনা জেলার কর্ম পরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম। এ সময় রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা আলোচনা করেন।