সাতক্ষীরায় র্যাবের অভিযানে জেলার দেবহাটা থানাধীন কুলিয়া এলাকা থেকে ১০০৬ (এক হাজার ছয়) বোতল ফেন্সিডিলসহ (ডরহপবৎবী) ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ মাদকের বিরুদ্ধে
*জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত পৌণে ২ টার সময় অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কমান্ডার র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ১০০৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো (১) মোঃ হাসানুর কারিকর (৪৫), পিতা: মৃত আজিজ কারিকর, সাং-কুলিয়া, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, (২) মোঃ মনিরুল ইসলাম (২৫), পিতা: সোহরব হোসেন সরদার ও ৩। মোঃ মূসা করিম (৩০), পিতা: মৃত জিয়া উদ্দীন গাজী, উভয় সাং: হাড়দ্দাহ, থানা: সদর, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণির ১৪(গ)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিদের সাতক্ষীরা দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।