বাউফলে শহীদ সেলিম দিবস পালিত

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) :
| আপডেট: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৫ পিএম | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৫ পিএম
বাউফলে শহীদ সেলিম  দিবস পালিত

পটুয়াখালীর বাউফলে শহীদ সেলিম দিবস পালিত হয়েছে,  দিবসটি পালন উপলক্ষে  শহীদ সেলিম স্মৃতি মহিলা দাখিল মাদ্রাসা  দোয়া মিলাদের আয়োজন করেছে।  আজ (২৮ ফেব্রুয়ারি)  সকাল ১০টায়  শহীদ সেলিম স্মৃতি মহিলা দাখিল  মাদ্রাসা মিলনায়তনে দোয়া মিলাদ ও শহিদ সেলিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিবসটি পালন  করা হয়।  ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারির  এই দিনে  সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে স্বৈরাচার বিরোধী আন্দোলনে  নেতৃত্ব দিতে গিয়ে ঢাকার ফুলবাড়িয়ায়  মিছিলে পুলিশের ট্রাক উঠিয়ে দিলে  স্থলে  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় সেলিম। শহীদ সেলিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং  স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রভাগের নেতা  ছিল। প্রতি বছর দিবস টি ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ সেলিম ট্রাস্ট,  নাজিপুরের  শহিদ সেলিম স্মৃতি মহিলা  মাদ্রাসা ও পারিবারিকভাবে  দিবসটি পালন কর আসছে।  নাজিরপুর ইব্রাহিম  সেলিম স্মৃতি মহিলা দাখিল মাদ্রাসার  সুপার আবু জাফর মোহাম্মদ রফিকুল্লাহর  সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে