দুই প্রবাসী বোনের আয়োজনে ইফতার মাহফিল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ১০:৫৯ এএম
দুই প্রবাসী বোনের আয়োজনে ইফতার মাহফিল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রামের মরহুম আলহাজ্ব মৌলভী আবুল হাসেমের পৌত্রী ও আলহাজ্ব ডা. শামসুজ্জামানের কন্যা আমেরিকা প্রবাসী মৌসুমী তামান্না জামান এবং কানাডা প্রবাসী কন্যা তাসমিনা জামান তিতলীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে তাদের প্রয়াত দাদা আলহাজ্ব মৌলভী আবুল হাসেম, দাদী মরহুমা আলহাজ্ব আনোয়ারা বেগমের রুহের মাগফিরাত কামনা এবং তাদের পিতা-মাতা, স্বামী, সন্তান, আত্মীয়-স্বজন এবং চাচা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম আনিসুজ্জামান নান্নুর পরিবারের সদস্যদের শারীরিক সুস্থতার জন্য দোয়া মোনাজাত করা হয়। পবিত্র রমজান মাসে প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া দরিদ্র অসহায় মানুষের পাশাপাশি সকল রোজাদার ব্যক্তিদের জন্য অনাড়ম্বর ইফতারের ব্যবস্থা করায় এলাকাবাসীর নিকট প্রশংসা কুড়িয়েছেন প্রবাসী দুই বোন। পহেলা মার্চ বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রাস্তার মাথা বাজারের বাইতুল নুর জামে মসজিদে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাইতুল নুর জামে মসজিদের ইমাম হাফেজ মো. নজরুল ইসলাম। ইফতারের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো.রেজাউল করিম বেপারী।

আপনার জেলার সংবাদ পড়তে