মেঘনায় কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২ মার্চ, ২০২৬, ১১:০২ এএম | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ১১:০২ এএম
মেঘনায় কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৩৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। পরবর্তীতে জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। হিজলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম রবিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযানে মৎস্য অধিদপ্তরের সাথে কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সোহেল রানাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে