চাঁদা না দেওয়ায় স্কুলের দপ্তরীর ওপর হামলার অভিযোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ১১:০৫ এএম
চাঁদা না দেওয়ায় স্কুলের দপ্তরীর ওপর হামলার অভিযোগ

বরিশালের গৌরনদীতে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে একটি স্কুলের দপ্তরীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর হাজীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত কালনা এলাকার বাসিন্দা মো. হোসেন মল্লিক (৫০) অভিযোগ করে বলেন, তিনি কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত রয়েছেন। হোসেন মল্লিক আরো অভিযোগ করে বলেন, পিঙ্গলাকাঠী এলাকার তৈয়ব আলী সরদারের ছেলে রুবেল সরদার তার কাছে দীর্ঘদিন থেকে চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না পেয়ে শনিবার সন্ধ্যায় বিদ্যালয়ে বাতি জ্বালানোর সময় অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। হামলার ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে অভিযুক্ত রুবেল সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে যোগােযাগ করা হলে তিনি মারধরের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে