কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি বাড়ির সামনে থেকে বোমা সাদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে দৌলতপুর থানার রিফাইতপুর ইউনিয়নের ভেড়ামারা গ্রামে চিকিৎসক পিয়ার আলী (৬০) এর বসত বাড়ির মূল গেটের বাম পাশে একটি জুতার কার্টন পড়ে থাকতে দেখেন প্রতিবেশী লুকমান নামের এক ব্যক্তি। সন্দেহ হওয়ায় তিনি কার্টুনটি খুলে ভিতরে বোমা সাদৃশ বস্তু দেখতে পান পরে আশপাশের লোকজনকে ডাকা ডাকি করেন। খবর পেয়ে ডা. পিয়ার আলী সহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে বস্তুটি দেখতে পান এবং পরে বিষয়টি দৌলতপুর থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সাদৃশ বস্তুটি জব্দ করে জব্দ তালিকার মাধ্যমে পুলিশ হেফাজতে নেয়। স্থানীয়দের ধারণা, অজ্ঞাতনামা ব্যক্তি বা একটি চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টি কিংবা ডা. পিয়ার আলীর ক্ষতির উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে যেতে পারে।