বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র বার্ষিক কর্মপরিকল্পনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আজ ১৩ রমজান, মঙ্গলবার (৩ মার্চ)।
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দুপুর দুইটায় বার্ষিক কর্মপরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে। সভা শেষে দোয়া-মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিএমএসএফ'র সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন।