দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য সংসদের হুইপ মনোনিত হওয়ায় আনন্দ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৩:৩৪ পিএম
দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য সংসদের হুইপ মনোনিত হওয়ায় আনন্দ

দিনাজপুর ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া জাতীয় সংসদের হুইপ মনোনিত হওয়ায় নির্বাচনী এলাকা চিরিরবন্দর ও খানসামায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। 

গত ২ মার্চ সোমবার বিকেলে সামাজিক গণমাধ্যমে হুইপ মনোনিত হওয়ার প্রজ্ঞাপন ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ জনগণ স্বতঃস্ফুর্তভাবে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। খানসামা উপজেলায় বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম বিএসসিসহ সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে তাৎক্ষণিক ২ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বাদ মাগরিব পাকেরহাট বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে চিরিরবন্দরে প্রায় প্রতিটি বাজারে মিষ্টি বিতরণ করা হয়। 

উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন বলেন, আনন্দ মিছিল না করার নির্দেশনা থাকা সত্ত্বেও নেতাকর্মীগণ আনন্দে মিছিল করেছে। হুইপ মহোদয় সর্বস্তরের জনগণের কাছে খুব জনপ্রিয় ও আস্থার প্রতিক। নেতাকর্মীরা আবেগ ধরে রাখতে পারেনি। এসময় তিনি দিনাজপুর ৪ আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে হুইপ মনোনিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। 

গতকাল ৩ মার্চ মঙ্গলবার সকাল ৮ টা থেকে নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নব নির্বাচিত হুইপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।