ঝিকরগাছায় পল্লী চিকিৎসক নিহত

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) :
| আপডেট: ৩ মার্চ, ২০২৬, ০৪:১৯ পিএম | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৪:১৯ পিএম
ঝিকরগাছায় পল্লী চিকিৎসক নিহত

সোমবার (২ মার্চ) রাতে যশোর বেনাপোল মহাসড়কের শ্মশানঘাট নামক এলাকায় ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নিহত মোটরসাইকেল চালক জামাল উদ্দিন (৫৮)। তিনি গদখালীর শরীফপুর গ্রামের ভুলাই দফাদারের ছেলে। পেশায় পল্লী চিকিৎসক। 

স্থানীয়রা জানান, ডাক্তার জালাল উদ্দিন রাতে ঔষধের দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রাকটি

(যশোর ট-১১-৩৬৩১) গদখালী কালী মন্দির নামক স্থানে তাকে ধাক্কা দেয়। তিনি গুরুতর আহত হলে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার দুপুরে নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মহসিন আলী জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক আটক করা হয়েছে। মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে