আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় ব্রাক এনজিওর আয়োজনে আশাশুনি পাথেয় ট্রেনিং সেন্টারে এ মিটিং অনুষ্ঠিত হয়।
উপজেলার ৪টি ইউনিয়নের ৩৬ জনের উপস্থিতিতে মিটিং এ জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিশ কুমার হালদার, মেডিকেল অফিসার ডাঃ নাইম হোসেন নয়ন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, পিআইও মোঃ আমিরুল ইসলাম, ব্রাকের প্রোগ্রাম অফিসার অমিত তরফদার। মিটিংয়ে ব্রাকের সিএইচডব্লিউ ইরানি পারভিন, সন্ধ্যা রানী, শারমিন সুলতানা, আশাশুনি, বুধহাটা, কুল্যা ও কাদাকাটি ইউনিয়নের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও ইমাম সহ ৩৬ জন অংশগ্রহণ করেন।