শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর হামলার নিন্দা, প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন আশাশুনি প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
শ্যামনগর প্রেসক্লাবে ঢ়ুকে সভাপতি, দৈনিক সমকাল ও পত্রদূতের শ্যামনগর উপজেলা প্রতিনিধি সামিউল মনিরের ওপর বর্বোরচিত হামলার নিন্দা, প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি এস কে হাসান, সহ সভাপতি আব্দুল আলিম ও হাসান ইকবাল মামুন, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন লিংকন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এমডি সাইফুল্লাহসহ সকল সদস্যবৃন্দ।