সুজানগরে ইউপি মেম্বারের হামলায় বিএনপি নেতা আহত

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০৭:৫৩ পিএম
সুজানগরে ইউপি মেম্বারের হামলায় বিএনপি নেতা আহত

পাবনার সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মতিন ও তার লোকজনের হামলায় একই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ ওমর আলী (৪৫) আহত হয়েছে। সে উক্ত ইউপির নওগ্রামের মরহুম হাকিম শেখের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েয়েছ। গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ওই হামলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানায়, ওইদিন সকালে ইউপি মেম্বার আব্দুল মতিন ভিজিএফ চাল বিতরণে অনিয়ম এবং স্বজনপ্রীতি করছিল। উক্ত ওমর আলী এঘটনার প্রতিবাদ করলে মতির মেম্বার তার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়। এরই আক্রোশে ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওমর আলী গোয়ারিয়া বাজারে আসলে মতিন মেম্বার ও তার লোকজন তাকে বেধড়ক মারপিট দিয়ে আহত করে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ ফইম উদ্দিন বলেন ঘটনা তদন্ত করে আইনানুহ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে