হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন এমপি জয়নুল আবেদীন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০১:০১ পিএম
হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন এমপি জয়নুল আবেদীন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে গেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন। শুক্রবার তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। দলীয় সূত্র জানায়, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি কামনা করে আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি পরিবারকে ধৈর্য ও সাহস রাখার আহ্বান জানান। বিএনপির এই জ্যেষ্ঠ নেতার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তার আশু সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে