তানোরে

কৃষি নির্ভর অর্থনীতিতে আলুর দর পতনে জমেনি ঈদ বাজার

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০২:৫৫ পিএম
কৃষি নির্ভর অর্থনীতিতে আলুর দর পতনে জমেনি ঈদ বাজার

রাজশাহীর তানোর উপজেলা কৃষি নির্ভর অর্থনীতিতে আলুর দাম না থাকায় হাট বাজার ও মার্কেট গুলোতে ঈদের কেনা কাটা জমে উঠেনি। তবে, দোকানীরা বলছেন ঈদের একদিন দুই দিন আগে মুলত কেনা কাটায় প্রচুর ব্যস্থ থাকেন কৃষকরা। দোকানীদের মতে, তানোর উপজেলা একটি গ্রামীন জনপদ এই জনপদের বেশির ভাগ মানুষ কৃষি উপর নির্ভর। এখানকার অর্থনীতিও কৃষি পন্যকেন্দ্রীক এবছর আলু না উঠায় এবং দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়ে কৃষকদের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। ফলে,  এবছর তেমন জমে উঠেনি ঈদ বাজার। তানোর উপজেলার বিভিন্ন হাট বাজার ও মার্কেট ঘুরে দেখা গেছে,  এবছর মার্কেট গুলোতে ক্রেতাদের তেমন ভীড় নেই।  দু'একটা করে কাস্টমার কেনা কাটা করছেন। কথা হয় দোকানী তানোর গোল্লা পাড়া বাজারের পোষাক বাজারের মারিক মাইনুল ইসলামের সাথে তিনি বলেন,  এবছর পুরোদমে আলু না উঠায় এবং দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়ায় কৃষকরা ঈদের কেনা কাটা করতে আসলেও প্রয়োজনীয় পোষাকের বাইরে সৌখিনতায় কোন পোষাক কিনতে পারছেন না বা কিনছেন না। তিনি বলেন, অন্য বছর গুলোতে যে পরিমান কেনা কাটা হয়েছে তার ৪ ভাগের ১ ভাগও কেনা কাটা নেই তানোরের বাজারের। তানোর বাজারের জুতার দোকানদার জাহাঙ্গীর আলম বলেন,  এবছর কেনা কাটা নেই বর্লেই চলে। তিনি বলেন অন্য বছর গুলোতে এসময় ব্যাপক বেচা কেনা হয়। একই কথা বলেন, কসমেটিক বঢবসায়ী জানে আলম,  তিনি বলেন এবছর আলুর দাম না থাকায় কেনা কাটায় আগ্রহ নেই কৃষকদের মধ্যে। তিনি বলেন, কসমেটিক ও জুতার দোকানে ঈদের এক,দুইদিন আগে বেচা কেনা বেশী হয়ে থাকে এবছর তা হ্েনা। তিনি বলেন মার্কেট ও বাজার গুলোতে ঈদের কেনা কাটা করার লোক দেখা যাচ্ছে না। যাও দেকা যাচ্ছে প্রয়োজনের বেশি কেউ শখ করে কিছু কিনছেন না।  তানোর বাজারে কেনা কাটা করতে আসা াব্দুর রহমান নামের এক কৃষক বলেন,  এবছর আলু চাষ করে প্রতি বিঘায় ৩০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা লোকসান গুনছেন কৃষকরা। গত বছরও আলু চাষ করে দেউলিয়া হয়ে এলাকা ছেড়েছে অনেক চাষী এবছরও একই অবস্থা। তিনি বলেন, কৃষকদের মনে শান্তি নেই কিষের ঈদ আর কিসের কেনা কাটা এবছরও হাজার হাজার কৃষক দেউলিয়া হয়ে এলাকা ছাড়বে। তিনি বলেন ধার দেনা ও  এনজিও থেকে লোন নিয়ে হাজার হাজার কৃষক আলু চাষ করেছে। আলুর দাম না থাকায় কেনা কাটা করা তো দুরের কথা এরাকা ছাড়ছেন অনেক কৃষক।

আপনার জেলার সংবাদ পড়তে