“নদী বাঁচাও,মানুষ বাঁচাও” এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। এ উপলক্ষে শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার বিলচলন ইউনিয়নের বড়াল বিদ্যা নিকেতন চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাপা ও বড়াল রক্ষা আন্দোলন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এস এম আঃ রউফ। চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক প্রধান শিক্ষক আঃ ছালাম,সাবেক পৌর কাউন্সিলর নুর ই খান ময়না,বিএনপি নেতা গোলজার হোসেন,আলমগীর মোহাম্মদ প্রমুখ। এদিকে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে এদিন সকালে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের চিকনাই নদীর নেংড়ী-ঘাসিখোলা সংযোগ সেতুর উপর মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা,চলনবিল রক্ষায় আমরা ও চিকনাই রক্ষায় আমার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য দেন,চলনবিল রক্ষায় আমরার সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম,চিকনাই রক্ষায় আমরার আহবায়ক আলহাজ্ব মোঃ আঃ জব্বার,সদস্য সচিব খলিলুর রহমান,ওয়াহেদ উদ্দিন,সাইফুল ইসলাম,মোসলেম উদ্দিন প্রমুখ।