চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৫:১৯ পিএম
চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

“আপনার আঙিনা রাখুন পরিস্কার” এ প্রতিপদ্যে পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মশার প্রজননস্থান বিনষ্টকরণ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিস্কার অভিযান উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকালে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক,সাংবাদিক,নার্স,কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে