বাঘায় তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ব্যবসায়ীর জরিমানা

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৩:২২ পিএম
বাঘায় তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ব্যবসায়ীর জরিমানা

রাজশাহীর বাঘায় তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৫ মার্চ) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ডলি অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন। জানা গেছে, অধিক মূল্যে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে বাউসা ইউনিয়নের পীরগাছা মোড়ে শিমুল টেলিকমের মালিক শিমুল হোসেন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল। এ অভিযোগে পুলিশকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ডলি অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে জ্বালানি তেলের সঠিক মূল্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে