রাজশাহীতে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৬:৪১ পিএম
রাজশাহীতে হেরোইনসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী থানাধীন সারাংপুর রোডপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. রব্বানী নামের এক ব্যক্তির বাড়ির পাশে কাঁচা রাস্তার সামনে থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সারুফ হোসেন গোদাগাড়ী পৌরসভার রামনগর ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. আমিরুলের ছেলে। ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) নাছির উদ্দিন ফোর্সসহ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে এলাকায় অবস্থানকালে জানতে পারেন, এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছেন। পরে রাত প্রায় পৌনে একটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় বাদামী রঙের গুঁড়া পদার্থ পাওয়া যায়। পরে পরীক্ষা করে সেটি ১০০ গ্রাম হেরোইন বলে নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে