রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা ঈশা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৭:০৬ পিএম
রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা ঈশা
রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা এরশাদ আলী ঈশা। রাজশাহীসহ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। রাজশাহী জেলা পরিষদে নিয়োগ পাওয়া এরশাদ আলী ঈশা মহানগর বিএনপির সাবেক সভাপতি। পেশায় তিনি আইনজীবী।