রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৭:১১ পিএম
রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেনসহ রহনপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও উপকারভোগীরা। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে চলতি অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রহনপুর পৌরসভার ৪ হাজার ৬শ ২৫ জন পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল দুইদিনব্যাপী বিনামূল্য বিতরণ করা হবে বলে পোর নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে