চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সরকার অটো রাইস মিলে ইফতার মাহফিলের আয়োজন করাহয়। গতকাল রবিবার রহনপুর নুনগোলায় অবস্থিত অটো রাইস মিলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র মতিউর রহমান খান ও তারিখ আহমদ, মিলের স্বত্বাধিকারী মুসলেহ উদ্দিন শিপলু সরকার, মেসার্স মামুন অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা জাকির খানসহ অন্যরা। ইফতারে মরহুম সফিকুল আলম পিন্টু সরকারের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।